শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের কোভিড-১৯ পরিস্থিতি, হু এর প্রশংসা বনাম বাস্তবতা

আসিফুজ্জামান পৃথিল : [২] বিশ্বস্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মোকাবেলায় সম্প্রতি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলো। তাদের মতে পাকিস্তান চীনে থাকা নিজেদের শিক্ষার্থীদের ‘পরিত্যাগ’ করার যে সিদ্ধান্ত নিয়েছিলো তা ভালো ছিলো। ডন, ইয়ন নিউজ, দ্য সান

[৩] কিন্তু পরিসংখ্যান বলছে, ২০ কোটি জনসংখ্যার পাকিস্তান প্রতিবেশি অন্যান্য দেশের তুলনায় এই রোগ সামলাতে মোটেও সফল হয়নি। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১২। যার একজন মঙ্গলবার মারা গেছেন বলে দাবি করা হচ্ছে।

[৪] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উহানে অধ্যয়নরত নিজ শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে চাননি। পাকিস্তান বৃহত্তর স্বার্থে এটিকে ছোট ত্যাগ বললেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো এই সিদ্ধান্তে। কারণ কোনও দেশই তার নাগরিকদের এভাবে বিপদের মুখে ফেলে দেয় না।

[৫] তবে এতো কিছুর পরেও রোগের বিস্তার ঠেকানো যায়নি। পাকিস্তানে রোগটি ছড়িয়েছে ইরান থেকে। দেশটির ইরান সীমান্তবর্তী সিন্ধু প্রদেশে আক্রান্ত সর্বোচ্চ ১৭২, দ্বিতীয় স্থানে থাকা বালুচিস্তানে আক্রান্ত মাত্র ১০জন।

[৬] মঙ্গলবার এক বৃদ্ধ পাঞ্জাবের লাহোরে মারা যার। গণমাধ্যমে বলা হয় তিনি কোভিড-১৯ এ ভুগছেন। তবে দেশটির সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে, এই রোগী মারা গেছেন বার্ধক্যজনিত কারণে।

  • সর্বশেষ