শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে বিতর্ক উস্কে রাষ্ট্রপতির মনোনয়নে রাজ্যসভায় রঞ্জন গগৈ

রাশিদ রিয়াজ : [২] ভারতে রাজ্যসভার সদস্য হিসেবে বর্ষীয়ান আইনজীবী কেটিএস তুলসির মেয়াদ শেষ হয়েছে। সেই স্থানে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। সংসদের উচ্চ কক্ষের সদস্য হিসেবে তাঁর নাম মনোনীত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে, প্রাক্তন প্রধান বিচারপতি গগৈয়ের এই মনোনয়ন ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। গগৈকে রাজ্যসভায় মনোনীত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

[৩] ২০০১ সালে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে জুডিশিয়াল সার্ভিসে রঞ্জন গগৈয়ের কর্মজীবন শুরু। ২০১০ সালে তিনি পাঞ্জাব এবং হরিয়ানায় বদলি হন। ২০১২ সালের ২৩ এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করা হয়। ২০১৮ সালের ৩ অক্টোবর দেশের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। দেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর কার্যকালে কয়েকটি সংবেদনশীল মামালায় রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্যে উল্লেখযোগ্য হল অযোধ্যা রামমন্দির মামলার রায়। এই সাংবিধানিক বেঞ্চের মাথায় ছিলেন বিচারপতি গগৈ।

[৪] এদিকে, রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য করা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করার সিদ্ধান্তে কেন তিনি বিস্মিত হবেন না, ট্য়ুইটারে সৈই প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের এ সাংসদ। একইসঙ্গে দেশের প্রধান বিচারপতি হিসেবে গগৈয়ের আমলে সংবাদমাধ্যমের শিরোনামে আসা বেশ কয়েকটি ঘটনাও উল্লেখ করেছেন তিনি। এইসময়

  • সর্বশেষ