শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেফতার ১

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনধি:[২] চট্টগ্রাম নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাসের সেকেন্ড ইন কমান্ড প্রিন্স সাগর দাশের অবৈধ মাদকের আস্তানায় অভিযান চালিয়ে টিম কোতোয়ালী ৪৫০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে ইমন দাশ নামে একজনকে । আর তার সাথে থাকা দুজন পালিয়ে যায়।

[৩] কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার ১৫ মার্চ রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারীঘাটস্থ সাগরের দোকানে অভিযান চালায় টিম কোতোয়ালী। এসময় সেখান থেকে চারটি ড্রাম, বিভিন্ন সাইজের বোতল ও পলিথিনের মধ্যে রাখা ৪৫০ লিটার চোলাইমদ সহ ইমন দাশ(২১), পিতা-বাচন দাশ, মাতা-বজ বালা দাশ, সাং-ফিশারীঘাট, মনোহরখালী, বাচন দাশের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে৷

[৪] পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দাশ জানিয়েছে, সাগর দাশ ও অজয় দাশের সহযোগীতায় এই স্থানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে পাইকারী মূল্যে চোলাইমদ সংগ্রহ করে মজুদ করার পর খুচরা বাজারে বেশি দামে বিক্রয় করে। [৫] গ্রেফতার হওয়া ইমন দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ