শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম হবে ২০ টাকা

লাইজুল ইসলাম : [২] পাঁচ মাস পর দেশে ভারতের পেঁয়াজ এসেছে। তবে এখনো জানা যায়নি কেজি প্রতি কত টাকায় বিক্রি হবে ভারতের পেঁয়াজ। কিন্তু এই পেঁয়াজের কারণে দেশি পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

[৩] সকালে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী সোহেল রানা জানান, দেশি পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৮ টাকায়। মিশর ও তুরস্কের পেঁয়াজ নেই বাজারে। পাকিস্তানি বিক্রি হচ্ছে ৪০টাকা করে। চায়না বিক্রি হচ্ছে ২৬ টাকা করে। আর বার্মার পেঁয়াজ আপাতত বন্ধ আছে। তিনি বলেন, চাষিরা কিছুটা চাপে পরবে। তবে এতে এত বেশি ক্ষতি হবে না।

[৪] আব্দুল মালেক কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী বলেন, ভারতের পেঁয়াজের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে দেশি পেঁয়াজ চাষিরা। পেঁয়াজের মূল্য যদি ৪০ টাকাও থাকে তবে চাষিরা বাঁচবে। না হয় চাষিদের পেঁয়াজ থেকে অনেক লোকসান হবে।

[৫] সোহলে ও মালেক একটি বিষয়ে একমত পোষন করেছেন, দেশি পেঁয়াজ আবার ২০ টাকায় নেমে আসবে। দুজনের ধারনা আগামী সপ্তাহ থেকে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হবে নূণ্যতম মূল্যে।

[৬] এদিকে ক্রেতারা বলছেন, এতে আসলেই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচবে। পেঁয়াজ নিয়ে যে পরিমান হয়রানির শিকার হয়েছে দেশের মানুষ তা আর কখনো হয়নি।

[৭] দাম এতটা কমলে চাষিদের কি হবে এমন প্রশ্নে অনেকেই বলেন, এতদিন তো অতিরিক্ত মূল্যে বিক্রি করেছেন পেঁয়াজ। এতে তো লাভ উঠে গেছে। তবে ভারতের পেঁয়াজের জন্য দেশি পেঁয়াজের বাজার কমে যাবে ও চাষিরা ঝামেলায় পরবে এটা স্বাভাবিক বলে মন্তব্য করেন ক্রেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়