শিরোনাম
◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনা ভাইরাস মোকাবিলায় ৩টি কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি: [২] দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো করোনা ভাইরাস মোকাবিলায় রাজশাহীতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

[৩] কোয়ারেন্টাইন ঘোষণা করা স্টেডিয়াম তিনটি হলো- মহানগরীর সপুরায়ের জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, তেরোখাদিয়ায় অবস্থিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও তার পাশের মহিলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম। এরই মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি ব্যবস্থাপনায় তিনটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

[৪] তবে এখন পর্যন্ত রাজশাহীতে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত বা হোম কোয়ারেন্টাইনের খবর পাওয়া যায়নি।

[৫] এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ হাসপাতালসহ (সংক্রামণব্যাধি হাসপাতাল) আরও সাতটি সেবাকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইতোমধ্যেই পাঁচ বেডের একটি করোনা ওয়ার্ড খোলা হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থাও করা হয়েছে।

[৬] এদিকে বিভাগের আশেপাশের জেলার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান। এমনকি জেলা ও উপজেলা পর্যায়ে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

[৭] রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। রাজশাহীর সিভিল সার্জন, রামেক হাসপাতালসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপক্ষে ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে করোনাভাইরাস আক্রান্তদের জন্য আগাম চিকিৎসা ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৮] এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক বৈঠকও হয়েছে।

[৯] বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে কেউ রাজশাহী এলে অবশ্যই তার খবর জেলা প্রশাসনকে জানানোর আহবান জানান ডিসি হামিদুল হক। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ