শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শেখ রাসেল এভিয়ারি ও ইকো-পার্ক প্রকল্পের কাজ না করেই বরাদ্দের সব টাকা নিতে চাইছে পিডব্লিউডি

সাইদ রিপন : [২] এ প্রকল্পে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২০১৮-১৯ অর্থবছরে সাতটি আইটেমের বিপরীতে ডিপোজিট ওয়ার্ক হিসেবে ১৬ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়। এর মধ্যে লেকের চারপাশে গাইড ওয়াল নির্মাণসহ অন্যান্য আইটেম কাজের বাস্তব পরিমাণ ৪ হাজার মিটার। এ কাজের মোট বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২০ লাখ ৭৩ হাজার টাকা। কিন্তু পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মোট কাজের বিপরীতে মাত্র ৫৪৬ দশমিক ৮৬ মিটার কাজের জন্য বরাদ্দের মোট টাকার দরপত্র আহ্বানের কার্যাদেশ দিয়েছে। এর ফলে ৩ হাজার ৪৫৪ মিটার কাজ বাদ দিয়েই বরাদ্দের সব টাকা হাতিয়ে নেয়ার চেষ্ট করেছে পিডব্লিউডি।

[৩] অন্যদিকে গত মাসের শেষ সপ্তাহে প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় সংশোধিত প্রকল্প প্রস্তাবে ‘নোটার শো থিয়েটার” আইটেম বাদ দেয়ার সিদ্ধান হয়েছে। অথচ এই কাজের জন্য ২০১৮-১৯ অর্থবছরে ডিপোজিট ওয়ার্ক হিসেবে ১ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার টাকা গণপূর্ত বিভাগকে দেয়া হয়েছে। পিএসসি সভায় পিডাব্লিউডি’র কাজ কম হওয়ায় পরিকল্পনা কমিশনের উপ-প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী প্রধান তাহমিনা তাসলীম, আইএমইডি’র সহকারী পরিচালক আজগর আলী আপত্তি তুলেছেন।

[৪] প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার বলেছেন, কাজের বাস্তব পরিমাণে ব্যপক তারতম্য হওয়ায় গণপূর্ত বিভাগের কাছে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।

[৫] গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির রায়হান বলেন, প্রকল্পের ডিপিপি ভুল ছিল। ১১ কোটি ২০ লাখ টাকায় ৪ হাজার মিটার কাজ করা সম্ভব নয়। এটা মিটারের জায়গায় রানিং মিটার হবে। তাহলেই কাজের পরিধি কমে আসবে। এই কাজের ড্রইং, ডিজাইন এবং মূল্যায়ন অনুযায়ী সঠিক আছে। পিডাব্লিউডি’র নির্বাহি প্রকৌশলীর মাধ্যমে প্রকল্প পরিচালককে অবহিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়