শিরোনাম
◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সরকারি নির্দেশনা ছাড়া বন্ধ ঘোষণা নয় জবি

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি : [২]দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারন না করলেও ইতিমধ্যেই সারাদেশে এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকল ধরনের ছাত্র জমায়েত নিষিদ্ধ করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

[৩]এরই মাঝে , দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এরই মধ্যে শিক্ষার্থীরা ক্লাসে না যাওয়ার কথা জানিয়েছে এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার জমায়েত না করার আহবান জানানো হয়েছে।

[৪]করোনা আতঙ্কের মধ্যে ছোট ক্যাম্পাস এবং প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীর সমাগম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হবে কিনা এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছেন।

[৫]জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এখনি বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে কিনা আমি জানি না। বন্ধ করলে অনেক কিছুই করতে হবে। গার্মেন্টসগুলোতে আরো বেশি জমায়েত হয়। গতকালও (শুক্রবার) অনেক বড় জমায়েত হয়েছে। এবিষয়ে সরকারের মনিটরিং সেল আছে, সেখান থেকে বন্ধের কোনো নির্দেশনা আসলে আমরা তা মেনে নিব। সরকারি নির্দেশনা আসলে জবিও বন্ধ ঘোষণা করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ