শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা সিটি নির্বাচনের পর সন্দেহ অনেকটাই দূর হয়েছে, মতবিনিময় সভায় বললেন সিইসি

তিমির চক্রবর্ত্তী : [২] চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা মেজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন। কালের কন্ঠ, নতুন দিন

[৩] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম চৌধুরী।

[৪] সিইসি বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পোলিং এজেন্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পোলিং এজেন্টদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে নিজ দায়িত্বে আসতে হবে।’

[৫] তিনি বলেন, ‘প্রায়ই আমরা একটি অভিযোগ পাই যে, এজেন্টদের কেন্দ্র থেকে কোন একটি পক্ষ বের করে দিয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে তদন্ত করে সত্যতা পাওয়া যায়না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্ট আসেনি। আমি প্রার্থীদের বলবো আপনারা দায়িত্বশীল এজেন্ট বাছাই করে কেন্দ্রে পাঠান। কেন্দ্রের ভিতরে তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ নিবে।’

[৬] কে এম নূরুল হুদা বলেন, জাল ভোট দেয়ার সুযোগ না থাকায় ইভিএম একটি সফল উদ্যোগ। ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়