শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সদরঘাটে পয়োঃবর্জ্য পরিশোধন প্ল্যান্ট চালু হবে ১৭ মার্চ

তিমির চক্রবর্ত্তী : [২] সরকার ঢাকার পয়োঃবর্জ্য পরিশোধনের উদ্যোগ হিসাবে নদীগুলোর সাথে যুক্ত সুয়ারেজ ও ড্রেনেজ লাইনগুলোর মুখে বসানো হচ্ছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চ্যালেন২৪, নতুন দিন

[৩] প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে সফলতা মিললে, আগামীতে সব লাইনের মুখে বসানো হবে এটি। রাজধানীর সদরঘাট এলাকায় প্রাথমিকভাবে দুটি পাইপের মুখে বসানো হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।

[৪] তারা বলেন, অনেক দেরিতে হলেও নতুন একটি উদ্যোগ নিয়েছে সরকার। এটি হবে সম্পূর্ণ বায়োলজিক্যাল পরিশোধন ছাকনি। লাগবে না বাড়তি কোনো জ্বালানিও। বছরে এর পরিচালন ব্যয় খুবই কম। প্রতিটি নির্মাণে খরচ হবে ১০ থেকে ১৫ লাখ টাকার মতো।

[৫] প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই পদ্ধতিতে পরিশোধিত পানি হবে পরিষ্কার, বাঁচবে জলজ প্রাণও।

[৬] প্রধান গবেষক মোহাম্মদ এজাজ বলেন, এই মডেলটা যদি আমরা সমগ্র ঢাকাতে কাজে লাগাই তবে ২ বছরের মাথাতেই আমরা ঢাকাতে এমন পানি পাব যেখানে মাছ থাকবে, থাকবে জলজ উদ্ভিদও। মানুষ গোসল করতে পারবে, সাথে নিত্য প্রয়োজনেও ব্যবহার করতে পারবে।

[৭] এপ্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা যদি এই পাইলট প্রকল্পে সফলতা পাই তাহলে আমাদের প্রায় ২০০টির মত উৎসমুখ আছে সেগুলোতেও আমরা এই ব্যবস্থা গ্রহণ করবো।

[৮] গবেষণার তথ্য বলছে, প্রতিদিন প্রায় দেড় মিলিয়ন কিউবিক লিটার পয়োবর্জ্য উৎপন্ন হয় রাজধানীতে। যার মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন পয়োবর্জ্য যায় নদীতে।

  • সর্বশেষ