শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রৌমারীতে চৌকি আদালত স্থাপনের উদ্যোগ নেয়া হবে, বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

 

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: [২] প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি বলেছেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজিবপুর উপজেলাবাসী বিচার পেতে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। এ অঞ্চল থেকে কুড়িগ্রাম জেলা সদরে আদালত পাড়ায় যেতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি এ প্রতিশ্রুতি দেন। এছাড়াও মুজিববর্ষের উপহার হিসেবে রৌমারীতে মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

[৩] শুক্রবার দুপুরে রৌমারী অডিটরিয়াম হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।

[৪] এ সময় মন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা কমিটি, রৌমারী ও রাজিবপুর উপজেলা কমিটি এবং ৯টি ইউনিয়ন কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।

[৫] সভায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, জেলা লিগ্যাল এইড অফিসার কুদরত-ই-খোদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদায়) মেনহাজুল আলম, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের প্রমুখ।সম্পাদনা:তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ