শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বহিরাগত দ্বারা কুবি ছাত্রীকে হয়রানির অভিযোগ

বিল্লাল হোসেন, কুবি প্রতিনিধি :[২] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বহিরাগত দ্বারা অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মাঠে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন হয়রানির শিকার ঐ ছাত্রী।

[৩] অভিযোগসূত্রে জানা যায়, শহর থেকে ছেড়ে আসা সকাল ৮টার বাস ক্যাম্পাসে আসার পর ভুল করে মোবাইল বাসে রেখে নেমে যান তিনি। পরে বাস থেকে মোবাইল নিয়ে নামার সময় একটি ছেলে হাত ধরে টান দেয় এবং বাসে উঠানোর জন্য জোরাজুরি করতে থাকে। এসময় ছেলেটিকে ঐ ছাত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসের পেছনে আশ্রয় নিয়ে তিনি তাঁর বন্ধুদের ফোন এবং মেসেজ দিতে থাকেন। বিষয়টি দেখে আবারও ছেলেটি ঐ ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঐ ছাত্রী মাথায় প্রচন্ড আঘাত পান।ঐ ছাত্রী অভিযোগ করে বলেন, ‘ছেলেটির পোশাক-আশাকে টোকাই বলে মনে হয়েছে।’

[৪] অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঐ ছাত্রী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকায় বেশি ইনফরমেশন নিতে পারিনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে সাধারন শিক্ষার্থীরা এসব ঘটনার পিছনে ক্যাম্পাসের নিরাপত্তাহীণতাকে দায়ী করেন। ক্যাম্পাসে কোন সীমান্ত বেরিবাধ নেই।নেই কোন দেয়াল।যার ফলে অনায়াসে প্রবেশ করতে পারে বহিরাগত জনগন। এর আগেও অনেক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই ও আক্রমনের শিকার হয়েছে। যতদিন ক্যাম্পাস অরক্ষিত থাকবে ততদিন এই সমস্যার সমাধান হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়