শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি : [২] ঢাকার ধামরাইয়ে নাছিম হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] নিহত নাছিম উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে। নান্নার আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।

[৪] পুলিশ জানায়, নিয়মিত স্কুলে যেতে না চাওয়ায় গতকাল তার বাবা বকাঝকা করে। এতে অভিমান করে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

[৫] এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ