শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টলিউডের বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন

সাইফুর রহমান : [২] বুধবার সন্ধ্যায় কলকাতার গলফগ্রীনের বাসভবনে মারা যান ৬৯ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিউজ১৮, এনডিটিভি, আনন্দবাজার
[৩] গত ফেব্রুয়ারি মাসে তীব্র শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ক্যান্সারের সঙ্গে তার তীব্র রক্তচাপ এবং সুগারের সমস্যাও ছিল। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর এক পর্যায়ে চিকিৎসকরা আশা ছেড়ে দিলে তাকে বাড়ি ফিরিয়ে নেয়া হয় ।
[৪] ১৯৭৫ সালে প্রখ্যাত চিত্রপরিচালক তপন সিনহার ‘রাজা’ ছবি দিয়েই ২৪ বছর বয়সে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর একে একে তার ঝুলিতে যোগ হয় বিখ্যাত চলচ্চিত্র ‘সংসার সীমান্তে’, ‘হারমোনিয়াম’, ‘গণদেবতা’, ‘দেবদাস’, ‘ব্যাপিকা বিদায়, ‘ভালোবাসা ভালোবাসা’সহ অন্তত ১০০টি ছবি। চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ নামিদামি সব অভিনেতাদের সঙ্গে।
[৫] ২০১৩ সালে বড় পর্দা থেকে বিদায় নেয়ার পর থেকে বেশ দাপটের সঙ্গেই অভিনয় করে গেছেন টিভি সিরিয়ালগুলোতে। পশ্চিমবঙ্গের কুসুমদোলা, জলনুপুর, ইষ্টিকুটুম, অন্দরমহল এর মতো বিখ্যাত টিভি সিরিয়ালগুলোতে তিনি ছিলেন পরিচিত মুখ। সন্তুর সাদাসিধে আটপৌরে অনাড়ম্বর অভিনয়ই তাকে ভক্তদের হৃদয়ে জায়গা করে দেয়।

  • সর্বশেষ