শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার রাজস্থানেও বিদ্রোহ করছেন সচিন পাইলট

আসিফুজ্জামান পৃথিল : [২] মধ্যপ্রদেশের পরে রাজস্থানেও কংগ্রেস সরকার ভেঙে যেতে পারে । রাজ্যসভা ভোটে প্রার্থী বাছাইসহ একাধিক বিষয় নিয়ে রাজস্থানের দুই নেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। আনন্দবাজার

[৩] কংগ্রেস সূত্রের খবর, রাজ্যসভার আসন্ন নির্বাচনে রাজস্থান থেকে হিরে ব্যবসায়ী রাজীব অরোরাকে প্রার্থী করতে চান মুখ্যমন্ত্রী। তবে তাকে প্রার্থী করতে আপত্তি পাইলটের।

[৪] এআইসিসি নেতৃত্বের আশঙ্কা, রাজ্যস্থানে কংগ্রেসের সরকার ফেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অমিত শাহেরা। সে ক্ষেত্রে বিধায়কদের মধ্যে ক্ষোভ থাকলে তা নিজেদের স্বার্থে ব্যবহার করবে বিজেপি।

[৫] নিজের রাজ্যে টানাপড়েনের মধ্যেই সিন্ধিয়ার দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গেহলট। টুইটারে লিখেছেন, ‘মানুষের আস্থা আর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সিন্ধিয়া। এই ধরনের মানুষেরা প্রমাণ করে, ক্ষমতা ছাড়া তারা বেঁচে থাকতে পারেন না। যত তাড়াতাড়ি তারা চলে যান, ততই মঙ্গল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়