শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সাথে দরকার হাঁচি-কাশিতে শিষ্টাচার মানা

নিউজ ডেস্ক :[২] মানুষ অভ্যাসের দাস। সেটি ভালো অভ্যাসেরও যেমন; তেমনি বদঅভ্যাসেরও। তবে, আপাতত করোনা থেকে বাঁচতে দরকার, অপরিচ্ছন্নতা থেকে নিজেকে মুক্ত রাখা। যেখানে সেখানে থু-থু না ফেলা এবং হাঁচি-কাশি দেয়ার সময় মেনে চলতে হবে, শিষ্টাচার। রের পরিচালক জানান, ব্যক্তিগত এই পরিচ্ছন্নতাই পারে, ভাইরাসটি থেকে মানুষকে মুক্ত রাখতে। চ্যানেল ২৪
[৩] করোনাভাইরাসের প্রতিষেধক না থাকায় প্রতিরোধে সচেতনতার কথাই উঠে আসছে বারবার। চিকিৎসক- বিজ্ঞানীরাও আপাতত অপরিস্কার থাকার বদঅভ্যাস বাদ দিতে বলা ছাড়া আর কোন সমাধান দিতে পারছেন না।
[৪] গণ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ বারবার শুনছে- দেখছে পরিচ্ছন্ন থাকার কথা। কিন্তু কাজ হচ্ছে কি? খুব একটা চোখে পড়ছে না দৃশ্যমান পরিবর্তন। যেন শুধু মাস্ক পরেই ঠেকিয়ে দিবেন করোনা। আগের মতোই যেখানে- সেখানে থু- থু ফেলা, হাঁচি- কাশি দেয়ার সময় শিষ্টাচার না মানা চলছেই। মুখে অকারণে হাতও দিচ্ছেন অনেকেই।
[৫] করোনা যতটুকু আতঙ্কিত করেছে, অভ্যাস পরিবর্তনে ততটা প্রভাব রাখতে পারেনি তা বোঝা যাচ্ছে। তাই চিকিৎসকরা জোর দিচ্ছেন পরিচ্ছন্নতার ওপর। ইউজিসি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, সাধারণ সাবান পানি দিয়ে কমপক্ষে ২০সেকেন্ড যদি কেউ হাত ধোয় তবেই হবে। এই ভাইরাসের গায়ে একটা আবরণ থাকে যা সাবানে ধ্বংস হয়ে যায়।
[৬] আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরাও বললেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে এই ভাইরাস থেকে মুক্ত রাখতে। তিনি আরও বলেন, যেকোন সাবান দিয়ে ভালভালে ২০সেকেন্ড হাত ধুতেই এই ভাইরাস মারা যায়। সংশ্লিষ্টদের পরামর্শ করোনা থেকে বাচার পাশাপাশি, নিজেকে সুস্থ রাখতে ব্যক্তি পর্যায় থেকে কিছু নিয়মিত অভ্যাসের পরিবর্তন করতে হবে। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ