শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

এস,এম রিয়াজ, পিরোজপুর প্রতিনিধি : [২] এক সন্তানেরর জননীকে ধর্ষণের অভিযোগে তানভীর ইসলাম লিমন (২৬) নামের এক যুবককে গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। লিমন ভাণ্ডারিয়া উপজেলা সদরের লাবলু হাওলাদারের ছেলে।

[৩] মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাত আনুমানিক ১০টার সময় ভাণ্ডারিয়া বাজারের রতন মালির ভাড়াটিয়া বাসার দিতীয় তলায় স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূকে বিয়ের প্রলোভনে জোর পূর্বক ধর্ষণ করে লিমন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী সোমবার রাতে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিমনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৪] ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মমলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার আসামী তানভিরুল ইসলাম লিমনকে আটক করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ