শিরোনাম
◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের ◈ ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’, শেখ হাসিনার ফেরার বার্তা দিয়ে এসপির এসএমএস: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১১ মার্চ বৈঠকে সংসদের মুজিববর্ষ অনুষ্ঠানমালা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্য উপদেষ্টা কমিটি। এ কমিটির বৈঠকে করোনাভাইরাস শনাক্তের কারনে সংসদের অনুষ্ঠানমালা পুনর্বিন্যাস করা হবে কি না তা নিয়ে আলোচনা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৩] আগামী ১১ মার্চ বিকেল ৪ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদসহ কমিটির অন্য সদস্যরা। এ বৈঠকে ২২-২৩ মার্চের বিশেষ অধিবেশনের আলোচ্য বিষয় নিয়েও আলোচনা হবে। বিশেষ করে করোনার কারনে স্বল্প পরিসরে জনসমাগম এড়িয়ে কি করে অনুষ্ঠানমালা পালন করা হবে তা স্থির করা হবে ।

[৪] ১৯ মার্চ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শিশু মেলা অনুষ্ঠিত হবে। এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] শিশু মেলায় বিভিন্ন শিশু প্রতিষ্ঠানের শিশুরা অংশ নিবে। একে ঘিরে লোক সমাগম হবে। শিশু ও তাদের অভিভাবক, সংসদ সদস্যরাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাই বর্তমান অবস্থায় বড় পরিসরে অনুষ্ঠান করা সঠিক হবে কি না তা নিয়ে আলোচনায় সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠানের শিশুরা অংশ নিবে সেগুলো হলো- বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সরকারি শিশু পরিবার ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। শিশু মেলার আগে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ঢাকার ৪টি স্কুলের ছেলেমেয়েরা অংশ নিবে বলে জানান সেলের সমন্বয়ক অতিরিক্ত সচিব (মানব সম্পদ) খোদেজা আক্তার খানম।

[৫] জাতীয় সংসদের সারা বছরের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন। ১১ মার্চ বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এ বৈঠকে বিশেষ অধিবেশন বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।

[৬] এছাড়া ২২ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে সংসদ-সদস্যরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন । আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শিত হবে। সংসদ ভবনসহ সংসদ এলাকায় আলোকসজ্জ করা হবে। আগামী ১-৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ ও বিজয় মেলা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ