শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় স্কুল শিক্ষক তয়ন হত্যা মামলার ৫ আসামির মৃত্যুদণ্ড

শরীফা খাতুন, খুলনা প্রতিনিধি :[২] খুলনা মহানগরীর খালিশপুর থানার চাঞ্চল্যকর স্কুল শিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় ৫ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ।

[৩] দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাজী মুরাদ, কাজী ফরহাদ হোসেন, মো: জাকির, কাজী রওনাকুল ইসলাম রনো ও সাইফুল। আসামি মো: জাকির পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর দুই আসামীকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন, কাজী সাব্বির হোসেন ফাহিম ও কাজী মাসুম।

[৪] গত ২৬ ফেব্রুয়ারি একই ট্রাইব্যুনালে আর্গুমেন্ট শেষ হয়। এ হত্যা মামলার ৫জন আসামী জামিনে ছিলেন। ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হলে তাদেরকে সি-ডব্লিউ মুলে জেলহাজতে প্রেরণের আদেশ দেয় ট্রাইব্যুনাল।

[৫] নিহত তয়ন খালিশপুর থানাধীন মুজগুন্নী মেইন রোডস্থ কাজী ফেরদৌস হোসেন তোতার ছেলে। ৩২ বছর বয়সী এই স্কুল শিক্ষককে ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে একটি সংঘবদ্ধ চক্র হত্যা করে একটি ডোবার মধ্যে লাশ চাপা দিয়ে রাখে। পরে মোবাইল ট্রাকিং করে একজন আসামিকে গেপ্তারের পর পুলিশ মরদেহ উদ্ধার করে।

[৬] এ ঘটনায় তয়নের বাবা বাদী হয়ে ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন (নং-১২)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: মিজানুর রহমান ৭ জনকে অভিযুক্ত করে একই বছরের ১০ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটে উল্লেখিত ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনই আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ