শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে চীনের রফতানি কমল ১৭.২ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক দরকষাকষি শুরু হবার পর গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এটাই চীনের সর্বোচ্চ রফতানি হ্রাস। একই সময় আমদানি কমেছে ৪ শতাংশ। চীনের সরকারি সংশ্লিষ্ট সূত্র শনিবার এ খবর দিয়েছে। সিনহুয়া/ইয়ন/ব্লুমবার্গ

[৩] এ বছরের শুরুতেই প্রথম দুই মাসে করোনোভাইরাস ছড়িয়ে পড়ায় চীনে যে শুধু ব্যণিজ্যিক ক্ষতি হয়েছে তা নয়, একই সঙ্গে দেশটি থেকে বিশে^র বিভিন্ন দেশে কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় সেইসব দেশের শিল্পখাতে ক্ষতি পোহাতে হচ্ছে।

[৪] ব্লুমবার্গ জরিপে বলা হচ্ছে গত জানুয়ারির শেষ দিকে ক্রেতারা ঘরে বন্দীজীবন কাটাতে শুরু করে। ব্যবসায় ধীর গতি স্পষ্ট হয়ে ওঠে। চীনেই করোনাভাইরাসে মারা যায় ৩ সহস্রাধিক মানুষ।

[৫] অথচ চীনের বাণিজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্বৃত্ত ছিল। গত বছর তা ৪২ বিলিয়ন থেকে ২৫ বিলিয়নে নেমে যায়। এরপর আসে এবছরে করোনাভাইরাসের ধাক্কা। এতে দেশটির উৎপাদন খাত গত ফেব্রুয়ারিতে সর্বনিম্ন রেকর্ড পর্যায়ে নেমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়