শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুয়াওয়ে ও জেডটিই ছাড়া যুক্তরাষ্ট্র ফাইভ-জি প্রযুক্তিতে সুবিধা করতে পারবে না দাবি চীনা কর্মকর্তাদের

[২] গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সিনেট দেশটি থেকে চীনের হুয়াওয়ে ও জেডটিই’র সমস্ত সরঞ্জাম অপসারণ ও বিকল্প সরঞ্জাম স্থাপনে অন্য কোম্পানিকে ১ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব অনুমোদন করে। সিএনএন

[৩] মার্কিন সিনেটের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হুয়াওয়ে টেকনোলজিস ইউএসএ’র কর্মকর্তা জয় টান বলেন এধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্র থেকে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তিকে দূরে ঠেলে দেবে।

[৪] যুক্তরাষ্ট্রের গ্রাহকরা যাতে হুয়াওয়ের মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার না করে সেজন্যে ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন বিভিন্ন ধরণের উদ্যোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন জয় টান।

[৫] চীনা কোম্পানি হুয়াওয়ে ও জেডটিই থেকে যে টেলিফোন যন্ত্রাংশ কিনতে ভর্তুকি সুবিধা পেত তাও প্রত্যাহার করে নেয়া হয়েছে।

[৬] মার্কিন সিনেট এমন এক সময়ে চীনা কোম্পানির বিরুদ্ধে এধরণের সিদ্ধান্ত নিল যখন দেশটির অন্তত ৪০টি টেলিকম কোম্পানিকে হুয়াওয়ে সেবা দিত।

[৭] লন্ডন ভিত্তিক একটি বিশ^ অর্থনৈতিক পর্যবেক্ষণ সংস্থার উদ্ধৃতি দিয়ে জয় টান আরো জানান ২০৩৫ সালের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি বিশ^ অর্থনীতিতে ১৩.২ ট্রিলিয়ন ডলারের অবদান রাখার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়