শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] আগামী মাসের এক তারিখ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। এটিকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৩] টিকিটের মূল্য সর্বনিম্ন ধার্য করা হয়েছে ১০০ টাকা ও সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিট মূল্য ৩০০, ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ ও গ্রিন হল এরিয়ার টিকিট মূল্য ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

[৪] দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম থেকে। সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে এই দুই জায়গায়।

[৫] সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এবং ৬ মার্চ। প্রথম ম্যাচের মতো সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

[৬] দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। ইতোমধ্যেই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হারে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ