শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামাকে ‘নানা’ দেখিয়ে ফাঁসলেন কৃষি কর্মকর্তা

নিউজ ডেস্ক : [২] নওগাঁর মহাদেবপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল হোসেনের (৩০) মামার নাম ইব্রাহিম আলী মণ্ডল। তিনি একজন মুক্তিযোদ্ধা কিন্তু চাকরি পেতে দুলাল তার ‘মামা’কে ‘নানা’ হিসেবে দেখিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন

[৩] ইব্রাহিম আলী মণ্ডলের মুক্তিযোদ্ধা সনদের কারণে মুক্তিযোদ্ধা কোটায় দুলালের চাকরির ছয় বছর পর দুলালের জালিয়াতি ধরা পড়েছে। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়ের করেন।

[৪] মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুলাল হোসেনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার তানইল গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। মা দুলোতন বিবি। দুলাল এখন নওগাঁর মহাদেবপুর উপজেলার বামনসাতা-সফাপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা। ২০১৩ সালে তার নিয়োগপত্র ইস্যু হয়। আগের বছর মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরির জন্য আবেদন করেন। আবেদনে দুলাল উল্লেখ করেন ইব্রাহিম আলী মণ্ডল তার ‘নানা’। আর মা দুলোতন বিবি ইব্রাহিমের মেয়ে। অথচ তারা ভাই-বোন।

[৫] দুলাল মান্দার ভালাইন ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছ থেকে প্রত্যয়নপত্র নেন। এতে বলা হয়, দুলোতন বিবি ইব্রাহিমের বড় মেয়ে। তাই সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় তার চাকরি হয়ে যায়। কিন্তু অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান করতে গিয়ে দেখে, ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র ইস্যু করা হয়নি। সেটি ভুয়া। আর ইব্রাহিম দুলালের ‘নানা’ নয়, ‘মামা’। তাই মামলা করা হয়।
এ বিষয়ে কথা বলতে দুলাল হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

[৬] দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুলাল পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ