শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীরভাবে দেখেই হাইকোর্ট আইনি সিদ্ধান্ত দিয়েছেন, বললেন আইনমন্ত্রী

বাশার নূরু: [২] বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবনে গণমাধ্যমকে একথা বলেন আনিসুল হক।

[৩] তিনি বলেন, বিএনপি থেকে অনেক কিছুই দাবি করা হয়, যেগুলো অযৌক্তিক। ডাক্তাররা জানিয়েছেন খালেদা জিয়ার যেই চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসা চালানোর জন্য অনুমতি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি পাননি এবং সেই জন্যই তারা এই চিকিৎসা শুরু করতে পারছেন না। একজন যদি গুরুতর অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে তার চিকিৎসার জন্য অনুমতি দেয়াটাই স্বাভাবিক। এখানে যে অনুমতি দেয়া হচ্ছে না সেটাকে আমরা তার দিক থেকে অস্বাভাবিক মনে করছি।

[৪] তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগে খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছিল। তখন আপিল বিভাগ কিছু অবজারভেশন দিয়ে সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আবার বিএনপির আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করেন। সেখানে আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের কাছে একটা প্রতিবেদন চেয়েছেন। আদালত বলেছেন সেই প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল। সেখানে মৌলিক প্রশ্নটা ছিল, আপিল বিভাগ তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য খালেদা জিয়ার একটা অনুমতি লাগবে, সেই অনুমতি তিনি দিয়েছেন কি-না। ডাক্তারদের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি নাকি সেই অনুমতি দেননি।

 

  • সর্বশেষ