শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি হবে ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক : [২] আগামী মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট থাকার কথা থাকলে সেটি বাতিল করেছে আয়ারল্যান্ড। তবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আইরিশরা। যদিও সেটি নিজ দেশে আয়োজন না করে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে।

[৩] চার ম্যাচের এই সিরিজ শুরু হবে চলতি বছরের ২২ মে। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৪ মে, ২৭ মে ও ২৯ মে। তবে ইংল্যান্ডে কোন ভেন্যুতে খেলা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

[৪] ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওয়ার্থ চলতি মাসেই ইংল্যান্ড সফর করেছিলেন এই সিরিজ আয়োজনের ব্যাপারে আলোচনা করতে। আইরিশ সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের দুইটি ভেন্যুতে এই সিরিজটি আয়োজিত হবে।

[৫] মাঠ স্বল্পতার কারণে বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লনটর্ফের মাঠে সংস্কার কাজ চলায় সেখানে খেলা সম্ভব হবে না। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টানা থাকায় পর্যাপ্ত পিচের ব্যবস্থা করতে পারবে না আয়ারল্যান্ড।

[৬] টি-টোয়েন্টি সিরিজে আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ মে, ১৬ মে ও ১৯ মে। ওয়ানডে সিরিজটি আয়ারল্যান্ডেই খেলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়