শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মের নামে যারা দেশ ভাগ করতে চাইছে, তাদেরকে পরাস্ত করতে হবে, বললেন সোনিয়া গান্ধী

মশিউর অর্ণব: [২] দিল্লির মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ভারতে সাম্প্রদায়িক নীতির কোনও স্থান নেই। এনডিটিভি, নিউজ১৮

[৩] কংগ্রেসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংস বিক্ষোভের ঘটনায় নিহত হেড কনস্টেবল রতন লালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।

[৪] সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, হিংসার আগুনে প্রতিবার সাধারণ মানুষই ক্ষতির সম্মুখীন হয়। ভারত মহাত্মা গান্ধীর দেশ, ভারত শান্তির দেশ। আমি কংগ্রেস কর্মীদের বলছি, দিল্লির শান্তি ফিরিয়ে আনতে আপনারা যথাসাধ্য চেষ্টা করুন।

[৫] অপরদিকে এই ঘটনাকে 'বিরক্তিকর' আখ্যা দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটবার্তায় লেখেন, দিল্লিতে ঘটে যাওয়া সহিংস ঘটনাটি স্পষ্টতই নিন্দনীয়। শান্তিপূর্ণ বিক্ষোভ অবশ্যই ভালো গণতন্ত্রের লক্ষণ, তবে হিংসাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। দিল্লিবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন।

  • সর্বশেষ