শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে নিখোঁজের চারদিন পরে ভাসমান লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর হাজারীবাগে নিখোঁজের চারদিন পরে শেখ মো. বাদল মিয়া (৫৫) নামের এক চাউল ব্যবসায়ীর কোমর, হাতে ও গলায় রশিসহ ইট বাধা অবস্থায় ভাসমান লাশ উদ্ধার করেছে।

[৩] মঙ্গলবার সকাল দশটায় খবর পেয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুর রহমান উদ্ধার করেন। তিনি জানান, হাজারীবাগ ঝাউচর গুদারাঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় গলা হাত ও কোমরে ইট দারা রশি বাধা অবস্থায় অর্ধ পচন মৃতদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

[৪] ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

[৫] নিহতের ভাতিজা শেখ বিল্লাল হোসেন জানান, গত ২১তারিখ সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেনি। ২২ তারিখে হাজারীবাগ থানা একটা সাধারণ ডায়েরি করা হয়, ডায়রি (নং ১২৭৫) । মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ ঝাউচর গোদার ঘাট বুড়িগঙ্গা নদীতে গলায় কোমরে হাতে ইট দাড়া রশি পেঁচানো বাধা অবস্থায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

[৬] স্বজনদের অভিযোগ তাকে কেউ তুলে নিয়ে হত্যা করে ফেলে রেখে গিয়েছে।

[৭] নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসা গ্রামের মৃত শেখ আইয়ুব আলীর ছেলে। বর্তমানে ১৭১/১ সুলতানগঞ্জ রোড রায়ের বাজার হাজারীবাগের নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় তিনি চাউল ব্যবসায়ী রায়েরবাজারে সোনালী ট্রেডার্স নামক তার ব্যবসায়ী প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়