শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইন না মানায় নিজের ড্রাইভারের নামে মামলা দিলেন এসপি

[২]ঘটনার সময় সোমবার রাত নয়টা। ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপার এলাকা থেকে নতুনবাজারের দিকে যাচ্ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। এসময় তাকে বহন করা সরকারি গাড়ির ড্রইভার ট্রাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি পার করেন। এঘটনায় আইনের লঙ্ঘন দেখে সাথে সাথে গাড়ি থামাতে বলেন পুলিশ সুপার। খবর দেন ট্রাফিক বিভাগকে।

[৩]ঘটনাস্থেলে সার্জেন্ট সালমান খান রাজন পৌছে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা করেন ও ড্রাইভারের লাইসেন্স জব্দ করেন।

[৪]ময়মনসিংহ ট্রাফিক ইনিসপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গাড়ির ড্রাইভার পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসের নামে সড়ক পরিবহন আইনে মামলা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। যে ধারায় মামলা হয়েছে তাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

[৫]এদিকে এঘটনা জানাজানি হলে শহর জুরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার সময় উপস্থিত এক পথচারী কামরুজ্জামান বলেন পুলিশ সুপারের এমন ভুমিকায় সাধারন গাড়িচালকদের কাছে নতুন বার্তা পৌছাবে আর সচেতনতা বাড়বে।যমুনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়