শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে পাসপোর্ট বইয়ের কোনো সংকট নেই, প্রিন্টার পুরাতন হওয়ায় গ্রাহকদের পাসপোর্ট পেতে সময় লাগছে, জানালেন পাসপোর্ট অধিদপ্তরের ডিজি

লাইজুল ইসলাম : [২] ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, পাসপোর্ট প্রিন্ট করার তিনটি মেশিনগুলো ১০ বছরের পুরাতন। মেশিনগুলোতে বেশি চাপ দেওয়া যায় না। তারপরও দিনে ১৬ হাজার পাসপোর্ট আমরা প্রিন্ট করছি।

[৩] তিনি জানান, পাসপোর্ট বই সংকট কথাটি বিভ্রান্তিকর, বর্তমানে ২০ লাখ পাসপোর্টে কাজ চলছে, ২০ লাখ রিজার্ভ আছে, আরো ২০ লাখ পাসপোর্ট বই মার্চ বা এপ্রিলে হাতে আসবে।

[৪] মহাপরিচালক বলেন, ই-পাসপোর্ট ও মেশিন রিড্যাবল পাসপোর্ট দুটি কার্যক্রম একই সঙ্গে চালাতে গিয়ে চপটা বেড়ে গেছে। কিন্তু লোকবলতো একই আছে। এক দেড় মাস এই সমস্যাটা থাকবে। এরপর এই সমস্যাটা সমাধান হবে।

[৫] তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে প্রতি ১০০ পাসপোর্টের ১০ থেকে ১৫ ভাগ বই রিজেক্ট হয়ে যায়। এগুলোকে আবার ঠিক করে মেশিনে দিতে হয়। আবার সিডিউল করতে হয়। এসব কারণেও পাসপোর্ট ডেলিভারিতে সময় লাগছে।

[৫] সাকিল আহমেদ জানান, নতুন মেশিন কেনার বিষয়ে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। ই-পাসপোর্ট যদি কাঙ্খিত প্রিন্ট করা যায় তবে আর কিনবো না। কিন্তু যদি প্রিন্ট আশানরুপ না হয় তবে এমআরপি’র প্রডাকশন বাড়াতে নতুন মেশিন কেনার সিদ্ধান্ত নেয়া হবে। সেটা আমাদের চিন্তা ভাবনায় আছে।

[৬] মহাপরিচালক বলেন, গ্রাহক সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নতুন মেশিন কিনে আনা হবে। কোনো ভাবেই পাসপোর্টের জন্য গ্রাহকদের ভোগান্তিতে ফেলতে চাইনা আমরা।

[৭] এখন পাসপোর্ট গ্রহকের সংখ্যা ২ কোটি ৮০ লাখের বেশি। ২০১৫ সালে পাসপোর্টধারীর সংখ্যা ছিলো ২ কোটি ৬০ লাখ। গেলো পাঁচ বছরে ২০ লাখ পাসপোর্ট ধারীর সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়