শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৮, আহত ২১, ঘরবাড়ি বিধ্বস্ত, ইরানে আহত ৪০

সিরাজুল ইসলাম: রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পূর্বাঞ্চলীয় হাবাস-ই ওলিয়া গ্রামে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ঘরবাড়ি বিধ্বস্ত হলে স্থানীয়রা হতাহত হন। গ্রামটি ইরান সীমান্তে অবস্থিত। বিবিসি, রয়টার্স

এদিকে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ভূমিকম্পে ৪৩টি গ্রামের অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইরানে প্রায় ৬ কিলোমিটার মাটির গভীরে এ ভূমিকম্প উৎপত্তি হয়।

তুরস্কের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ব্যাসকাল ও ভান প্রদেশে উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপ খনন করে আটকাপড়াদের উদ্ধার করছে। তাদের স্বজনরা অপেক্ষায় রয়েছে। সেখানে বরফ পড়ছে।

এক গ্রামবাসী বলেন, ধ্বংস্তুপের নীচে শিশুরা রয়েছে। তারা তাদের কান্না শুনেছেন। ঠিক কী ঘটেছে, তা তারা বুঝতে পারছেন না। তারা তিনটি লাশ বের করে এনেছেন।

তুরস্কে নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। ভান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, ধ্বংসস্তুপের নীচে আর কেউ আটকে নেই।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, রোববারের ভূমিকম্পে অন্তত এক হাজার ৬৬টি দালান ধ্বসে পড়েছে।

১৯৯৯ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে ভূমিকম্পে ১৭ হাজার এবং ১৯৯০ সালে ভূমিকম্পে নিহত হন ৪০ হাজার মানুষ। ঘরবাড়ি হারায় পাঁচ লাখ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়