শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

আলআমিন ভূঁইয়া : ভাষার মর্যাদা রক্ষা করতে যারা বুকের রক্ত ঢেলে দিতে কার্পণ্য করেননি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ।

দলের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার আলতাফ হোসেন এবং সাধারন সম্পাদক কাওসার আহমেদ চৌধুরী বিজয় শ্রদ্ধা জানান।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবিএম পলাশ উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় বীর শহীদদের স্মরণে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতি আলতাফ হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কাছে আমরা ঋণী। তাদের ঋণ কোনদিনও শোধ করা যাবে না।

দলের সাধারণ সম্পাদক, কাওছার আহমেদ চৌধুরী বিজয় বলেন, রফিক, শফিক, সালাম,  বরকত নাম না জানা আরো কত তাজা প্রানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই, এই দিনটি আমার গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি। ভাষা আন্দোলনের এ গৌরবময় অর্জন যুগে যুগে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে আত্মসম্মানে বলীয়ান হয়ে পৃথিবীর বুকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়