শিরোনাম
◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার মিরপুরে একমাত্র টেস্ট শুরু, বাংলাদেশ হালকাভাবে নিচ্ছে না জিম্বাবুয়েকে

এল আর বাদল : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ হয়ে উঠেছিলো। ঘরের মাঠে তারা পাত্তাই পেতো না। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। সময় অনেক কিছুই বদলে দিয়েছে। সাদা পোশাকে এখন টাইগার সেনারা একের পর এক ম্যাচ হারছে। যে কারণে ঘরের মাঠে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে বেড়েছে সতর্কতা।

অধিনায়ক মুমিনুল হক তো বলেই ফেলেছেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে সেরাটা খেলে টেস্ট জয়ের কথা। তিনি এও বলেছেন, আমাদের দলের যে কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারেন। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ। হচ্ছে, হবে, হতে পারে- অধিনায়কের এ ধরণের বক্তব্যে আর চিরা ভিচ্ছে না ক্রিকেট ভক্তদের। তারা চাইছে, প্রত্যাশা আর প্রাপ্তির সংযোগ ঘটিয়ে জয় নিয়ে আসুক মুমিনুলরা।

ক’দিন আগে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ইনিংস ব্যবধানে একটি টেস্ট ম্যাচও হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য ক্ষুধার্ত টাইগাররা এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে শনিবার। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।

যদি এই টেস্ট হেরে যায় মুমিনুলবাহিনী, তাতে অবাক না হতে দর্শকদের কাছে অনুরোধ জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেছেন, ক্রিকেটে এখন সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বিশেষ করে টেস্টে বেশি বাজে অবস্থা।

  • সর্বশেষ