শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংস্কৃতিক কারণেই গত কয়েকদশকে অধিকাংশ প্রাণঘাতি ভাইরাস ছড়িয়েছে চীন থেকেই, বলছেন বিশ্লেষকরা

আসিফুজ্জামান পৃথিল : ১৯৫৬ সালে এশিয়ান ফ্লুতে ১০ থেকে ৪০ লাখ মানুষ মারা গিয়েছিলেন। ২০০২ সালে সার্সে আক্রান্ত হয়েছিলেন ৮০৯৪ জন, মৃত্যু হন ৭৭৪ জন। এর ১০ বছর পর প্রাদুর্ভাব ঘটে এইচ ৭ এন ৯ ভাইরাসের। এতে আক্রান্ত হন ১ হাজার ২২৩ জন। অতি সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭০ হাজার জন। মারা গেছেন ১৭৭১ জন। এই সবগুলো রোগেরই উৎপত্তিস্থল চীন। রিয়েলক্লিয়ার সায়েন্স

এ বিষয়ে বিখ্যাত রোগতত্ত্ব বিশেষজ্ঞ ড. স্টিভেন নভেলা বলেন, ‘কেনো চীন থেকেই এই রোগ ছড়াচ্ছে তা বড় ধরনের রহস্য নয়। চীন খুবই ঘনবসতিপূর্ণ। তারা খুব বেশি বন্য জন্তুর সংস্পর্শেও আসে। দেশটির প্রাণী বৈষম্যও কম নয়। এটাই মূলত এভাবে রোগ ছড়ানোর প্রধানতম কারণ।’

মধ্য দক্ষিণ চীনকে সবসময়েই বলা হয়, ভাইরাসের বসতভূমি। ২০১৬ সালে এটি নিয়ে প্রথম কথা বলেছিলেন ইকোহেলথ অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট ড, পেতার দাসজাক। এই অঞ্চলে প্রচুর পশুপালন হয়। কিন্তু সেখানে পয়:নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত বাজে।

বিশেষত মাছ মাংসের বাজারগুলোর পরিবেশ খুবই খারাপ। বাতাস সবসময়েই আর্দ্র থাকে। এবং এটিই বিভিন্ন ভাইরাসের জন্য আদর্শ পরিবেশ। এই পরিবেশে ভাইরাসগুলো সহজেই এক পোষক থেকে আরেক পোষকে চলে যায় এবং অভিযোজিত হয়। এ কারণেই করোনাভাইরাস প্রতিরোধ করতে চীন ২০ জানুয়ারি অস্থায়ীভাবে বন্য পশুর ব্যবসা নিষিদ্ধ করে।

  • সর্বশেষ