শিরোনাম
◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা!

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চরফকিরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরকালি এলাকার ঘটনাস্থল থেকে বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালের যেকোনো একটি সময় সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত কলেজছাত্রী বামনী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ এবং নিহতের পরিবার তার আত্মহত্যার ব্যাপারে কোনো কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ