শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ◈ ‘আমার ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে’: তাহসিফের বাবা (ভিডিও) ◈ তদন্তের আগে মৃত্যুর কারণ বলা সম্ভব না, সব বিষয় জেনে কথা বলবো: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নবম পে-স্কেল: চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে শ্রীলঙ্কার অনুরোধ

রাশিদ রিয়াজ : শ্রীলংঙ্কার সেনাবাহিনী প্রধান লেঃ জেঃ শাভেন্দ্র সিলভার পরিবারের ওপরও এ মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে জেনারেল শাভেন্দ্র মানবাধিকার লঙ্ঘন ছাড়াও বিচারবর্হিভুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ২০০৯ সালে শ্রীলঙ্কায় ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় তিনি এধরনের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। ইয়ন

কিন্তু শ্রীলঙ্কা এধরনের মার্কিন নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় জটিলতা বলে অভিহিত করেছে।

শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলাইনা টেপলিৎজকে তলব করে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে কলম্বো হতাশ বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাবর্ধনা।

শ্রীলঙ্কার তরফ থেকে বলা হয় জেনারেল শাভেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যাচাই না করেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অনুচিত হয়েছে।

গত আগস্টে এধরনের অভিযোগে জাতিসংঘের শান্তি মিশন থেকে শ্রীলঙ্কার সেনা মোতায়েন বাতিল করা হয়।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর ৫৮তম ডিভিশন ২০০৯ সালে দেশটিতে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল বিজয় পেলেও ওই বিদ্রোহ দমনে ৪০ হাজার মানুষ সেনাদের হাতে নিহত হয়।

  • সর্বশেষ