শিরোনাম
◈ সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে: মির্জা ফখরুল ◈ ভারতীয় পর্যটন ভিসায় রেকর্ড আবেদন, নতুন বার্তা হাইকমিশনের ◈ আর্জেন্টিনা-কেপ ভার্দে: ম্যাচের আগে যে পরিসংখ্যানগুলো জানা জরুরি ◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্মফেয়ারের মঞ্চে বাজিমাত করলো রণবীর সিং এর ‘গাল্লি বয়’

মো. তৌহিদ এলাহী : এবারের ফিল্মফেয়ারের আসরে একাই প্রায় সব কটি এ্যাওয়ার্ড জয় করেছে ‘গাল্লি বয়’। বলিউডের ইতিহাসে একমাত্র মুভি হিসেবে ফিল্মফেয়ারের ১৩টি ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নিয়েছে বছরের সেরা এ মুভিটি।

গত বছরের শুরুতে রিলিজ পাওয়া মুম্বাইয়ের স্ট্রিট আন্ডারগ্রাউন্ড  র‌্যাপারদের নিয়ে তৈরি এ মুভিটি ছিলো সারাবছর আলোচনার শীর্ষে। একজন স্ট্রিট র‌্যাপারের জীবনসংগ্রাম ও তার গায়ক হয়ে ওঠা নিয়ে বাস্তব জীবনের উপর নির্মিত হয় ছবিটি। মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা ডিভাইন ও নেইজি নামের দুজন র‌্যাপার জীবনীই হচ্ছে ‘গাল্লি বয়’।

মুভিটির মূল চরিত্রে ছিলেন রণবীর সিং। তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি চরিত্রটিকে বিশেষভাবে পর্দায় চিত্রায়িত করেছেন। নায়িকা আলিয়া ভাটও নিজের কাজে খুব মনোযোগী ছিলেন। যার ফল হিসেবে দুজনে পেলেন এবছরের সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরষ্কার।

বলিউডের বিশিষ্ট পরিচালক জয়া আখতার পরিচালিত এ ছবিটি জিতে নিয়েছে সেরা ছবির পুরষ্কার। এছারাও ছবিটি পরিচালনার জন্য তিনি জিতেছেন সেরা পরিচালকের পুরষ্কারটি।

গতবছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ৪০ কোটি বাজেটে তৈরি ‘গাল্লি বয়’ ২৪৫ কোটির ব্যাবসা করে বক্সঅফিসে ব্লকবাস্টার ট্যাগ লাভ করে। দর্শকপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমালোচকদের  প্রশংসা কুড়ায় মুভিটি। ২০১৯ সালে বেশ ভাল কিছু ছবি রিলিজ পেলেও শেষ পর্যন্ত ৬৫ তম ফিল্মফেয়ার আসরে চমক দেখালো ’গাল্লি বয়’।

যেসকল ক্যাটাগরিতে পুরষ্কার জিতলো ’গাল্লি বয়’  :

সেরা অভিনেতা : রণবীর সিং (গাল্লি বয়), সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গাল্লি বয়), সেরা পরিচালক : জোয়া আখতার (গাল্লি বয়), সেরা ছবি : গাল্লি বয়, সেরা পার্শ্বঅভিনেতা : সিদ্ধান্ত চতুর্বেদী (গাল্লি বয়), সেরা পার্শ্বঅভিনেত্রী : অম্রুতা সুভাষ (গাল্লি বয়), সেরা লিরিক্স : ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গাল্লি বয়), সেরা মিউজিক অ্যালবাম : গাল্লি বয় (যৌথভাবে), সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গাল্লি বয়), সেরা সিনেমাটোগ্রাফি : জয় ওজা (গাল্লি বয়), সেরা সংলাপ : বিজয় মৌর্য (গাল্লি বয়), সেরা প্রডাকশন ডিজাইন : (গাল্লি বয়), সেরা স্ক্রিন প্লে : (গাল্লি বয়)। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়