শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়পাঙ্গাশিয়া নদীর উপড় নির্মিত বেইলি ব্রীজ এখন মরণ ফাঁদ

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী- তালতলী- ফকিরহাট সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর উপড় নির্মিত বেইলি ব্রীজটি দ্রুত সংস্কার করা না হলে দু’উপজেলার দু’লক্ষাধিক মানুষের সড়কপথে যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়কটিতে যান চলাচল যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের যে কোন দূর্ঘটনা। স্থানীয়রা জানায়,দুই বিভাগের রশি টানাটানিতে সংস্কার হচ্ছে না ।

জানাগেছে, আমতলী উপজেলা সদর থেকে তালতলী উপজেলা সদরে সড়কপথে যাতায়াতের জন্য সড়কটির আড়পাঙ্গাশিয়া নদীর উপর ১৯৮৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটি ষ্টীলের বেইলি ব্রীজ নির্মাণ করেন।

এই ব্রীজটি পার হয়ে ঢাকা- বরিশাল- আমতলী- তালতলী রুটে পরিবহন বাস নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনকারী ভাড়ি ট্রাক, প্রাইভেটকার, মাহেন্দ্রা, ট্রলি, ব্যাটারি চালিত অটোরিক্সা, মোটর সাইকেলসহ সহস্রাধিক গাড়ী প্রতিদিন চলাচল করে।

দীর্ঘদিন বেইলি ব্রীজটি সংস্কার না করায় ব্রীজের মাঝখানের পাটাতন দেবে গেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহনগুলো পার হচ্ছে।

অপরদিকে বরগুনা সড়ক ও জনপথ বিভাগ দাবি করছেন, সড়ক ও জনপথ বিভাগ এলজিইডির কাছ থেকে ওই সড়কটি আনার প্রক্রিয়া চলছে। যতক্ষণ পর্যন্ত আনা না হবে ততক্ষণ পর্যন্ত সড়কটির সকল কিছুর দেখভাল এলজিইডি করবেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়