শিরোনাম
◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে অবশিষ্ট শিক্ষার্থীদের আনা হবে পর্যায়ক্রমে: পররাষ্ট্রমন্ত্রী

যুগান্তর : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

শনিবার বিকালে সিলেটের মানিকপীর টিলা এলাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইএস বধূ শামীমা বেগমকে বাংলাদেশ গ্রহণ করবে না। মানিকপীর টিলা এলাকার কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশ কোনোভাবেই গ্রহণ করবে না। শুধু শামীমা নয় জঙ্গি সংশ্লিষ্ট কাউকে এ দেশে ঢুকতে দেয়া হবে না।

তিনি বলেন, শামীমার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাকে নিয়ে মাথাব্যথা ব্রিটিশ সরকারের, বাংলাদেশের নয়। তার বাবা-মা ব্রিটিশ নাগরিক। শামীমা কখনও বাংলাদেশে আসেনি। তাকে কোনোভাবেই বাংলাদেশে গ্রহণ করবে না।

লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।

৭ ফেব্রুয়ারি দেয়া রায়ে আদালত বলেন, ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের ফলে শামীমা রাষ্ট্রহীন হয়ে যাননি। মা-বাবা বাংলাদেশি বলে তিনি বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে পারেন।

  • সর্বশেষ