শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভেথাকতেই শশী কাপুরকে হত্যা করতে চেয়েছিলো তার মা

জেরিন আহমেদ: বলিউডের কিংবদন্তি অভিনেতা ছিলেন শশী কাপুর। দীর্ঘ অসুস্থতার পর ২০১৭ সালের ৫ ডিসেম্বর ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শশী কাপুর। সূত্র: জিনিউজ

তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক, সহ-পরিচালক, প্রযোজক হিসেবেও কাজ করেছেন শশী কাপুর। তার ঝুলিতে রয়েছে ১৭৫টি ছবি।

তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক, সহ-পরিচালক, প্রযোজক হিসেবেও কাজ করেছেন শশী কাপুর। তার ঝুলিতে রয়েছে ১৭৫টি ছবি।
১৯৯৫ সালে এক সাক্ষাৎকারে তার জীবনের বেশকিছু অজানা কথা প্রকাশ্যে এনেছিলেন শশী কাপুর। জানিয়েছিলেন, তিনি ছিলেন তার মা রামসারণী মেহরা কাপুরের অযাচিত সন্তান। জন্মের আগেই শশীকে শেষ করে দিতে অর্থাৎ করতে চেয়েছিলেন তার মা।

সাক্ষাৎকারে শশী কাপুর বলেছিলেন, '“আমার মা আমায় ফ্লুকি (fluky) বলে ডাকতেন। কারণ, আমাকে এই পৃথিবীতে আনার কোনও পরিকল্পনাই ছিল না তার।”

শশী কাপুর জানান, “মায়ের আগে থেকে ৪ পুত্র সন্তান ছিল (রাজ কাপুর ও শাম্মী কাপুরের মাঝে দুই ভাই মারা যান) তাই ১৯৩৩ সালে তাদের কন্যা সন্তান ঊর্মিলা আসার পর খুশি ছিলেন তারা। এর ৫ বছর পর ফের সন্তানসম্ভবা হওয়ার খবরে এক্কেবারেই খুশি ছিলেন না মা। তবে সে সময় গর্ভপাত করার সুযোগ সেভাবে ছিল না। তাই সাইকেল চালিয়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে, কুইনাইন খেয়ে আমায় নষ্ট করে দিতে চেয়েছিলেন। তবে সেটা হয়নি।”

ছেলেবেলায় একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন বলেও জানান শশী কাপুর।

শশী কাপুরের কথায়, ম্যাট্রিক পরীক্ষায় খারাপ ফল করায় অবসাদে ভুগছিলেন তিনি। তারপর তাকে মাথেরানে ছুটি কাটাতে নিয়ে যাওয়া হয়। তারপর দেওলালি এলাকার বার্নেস স্কুলে তাকে রেখে আসেন ভাই শাম্মী কাপুর।

শশী কাপুরের কথায়, তিনি স্কুল থেকে বাড়িতে চিঠি লিখেছিলেন, সেখানকার খাবার ভালো লাগছে না। তাকে যদি সেখান থেকে না নিয়ে যাওয়া হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। পরে তার মা-ই শাম্মী কাপুরকে বলেন ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে।

  • সর্বশেষ