শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল সোলাইমানিকে হত্যার ব্যাখ্যায় হোয়াইট হাউজ ও ট্রাম্পের স্ববিরোধিতা

রাশিদ রিয়াজ : ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কারণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে হোয়াইট হাউজের বক্তব্যের সুস্পষ্ট পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন প্রভাবশালী কংগ্রেসম্যান ও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারমান এলিয়ট এঙ্গেল। তিনি বলেছেন, হোয়াইট হাউজ সম্প্রতি জেনারেল সোলাইমানিকে হত্যার ব্যাখ্যা সম্পর্কিত একটি প্রতিবেদন কংগ্রেসের কাছে জমা দিয়েছে। একটি সম্ভাব্য হুমকি মোকাবিলা করার উদ্দেশ্যে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন তার সঙ্গে হোয়াইট হাউজের প্রতিবেদনের সুস্পষ্ট পার্থক্য রয়েছে।

গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানির শাহাদাতের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরাকের রাজধানী বাগদাদের কয়েকটি বিদেশি দূতাবাসে সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে ইরানের এই প্রভাবশালী জেনারেলকে হত্যা করা হয়েছে। কিন্তু হোয়াইট হাউজের প্রতিবেদনে এমন কোনো কথা নেই বলে এলিয়ট এঙ্গেল জানান।

গত ৩ জানুয়ারি শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।

মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়