শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটোকপির দোকানে মিলল জাল রাজস্ব স্ট্যাম্প, নিকাহ ও তালাক রেজিষ্টার, ভুয়া কাজীসহ আটক ৪

সুজন কৈরী : নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় ফটোকপি দোকানে অভিযান চালিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প বিক্রয় ও ভুয়া নিকাহ করার অপরাধে ৪ জনকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন- মো. ইসমাইল (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮), মো. চঞ্চল হোসেন (২৮) ও মো. কবির হোসেন (৪০)। এদের মধ্যে কবির ভুয়া কাজী। তাদের কাছ থেকে বিপুল পরিমান সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প এবং ৬ টি নিকাহ ও তালাক রেজিষ্টার উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁনমারি এলাকায় হাজী জালাল ম্যানশন মার্কেটের ৫টি ফটোকপি দোকানে একযোগে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ফটোকপির দোকানে নারায়ণগঞ্জে জর্জ কোর্টের এ্যাডভোকেটদের ব্যবহৃত ওকালতনামায় জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প বিক্রি করছিলো। জাল সরকারি রাজস্ব স্ট্যাম্পগুলো জামিননামা ও পিটিশনেও ব্যবহার হয়ে থাকে। তারা এই জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প ক্রয়-বিক্রয় করে প্রতিদিন প্রায় লাখ টাকারও বেশি সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছিলো।

তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ