শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থিতা নিশ্চিত হওয়ার আগেই নির্বাচনের মাঠে শাবানা-সাদিক

ইমরুল শাহেদ : কয়েকদিন বেড়িয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রবাসী অভিনেত্রী শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক দেশে এসেছিলেন। সেভাবেই তাদের ফিরে যাওয়ার টিকিটও কনফার্ম করা ছিল। কিন্তু দেশে এসে তারা মত পরিবর্তন করেছেন। বর্তমানে শাবানা ও ওয়াহিদ সাদিক যশোরের কেশবপুর আসনের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য সোমবার থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। গণসংযোগে তারা বলেছেন, উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারা।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে তারা নির্বাচন করবেন। গণসংযোগের কাজ শুরু করছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাঁড়ি থেকে। সোমবার বেলা ১১টায় শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক নিজ গ্রাম কেশবপুরের বড়েঙ্গা থেকে যাত্রা করেন।

মনোনয়ন প্রার্থী ওয়াহিদ সাদিক বর্তমানে মার্কিন প্রবাসী এবং নাগরিকও। তিনি কিভাবে নির্বাচন করবেন জানতে চাওয়া হলে এ রিপোর্টারকে সেল ফোনে তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র তিনি পরিবর্তন করে নেবেন। উল্লেখ করার বিষয় হলো, শাবানা-সাদিক দম্পতি যখন এ দেশ ছেড়ে পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রে চলে যান, তখন তারা এদেশের সব সম্পত্তি বিক্রি করে দেন। তাদের সম্পদ বলতে এখানে আছে মাত্র একটি ফ্ল্যাট।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গণসংযোগের সময় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন এলাকায় শাবানার সমর্থকরা। তারা সাড়ে ১২টায় কেশবপুরের সাগরদাঁড়ি পৌঁছান। সেখানে পথসভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন মোড়লের সভাপতিত্বে বক্তৃতা করেন শাবানা (আফরোজা সুলতানা রত্না ), ওয়াহিদ সাদিক, সাবেক সংসদ সদস্য আবদুল হালিম।

এ সময় এলাকার আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র, পার্থ সারথীসহ দলের নেতাকর্মী ছাড়া শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। শাবানাকে দেখতে জনতার ঢল নামে। সাগরদাঁড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলা সীমান্তে হওয়ায় শাবানাকে দেখতে তালা থেকেও অনেক নারী-পুরুষ পথসভার স্থানে হাজির হন। ইতোপূর্বে ৫ ফেব্রুয়ারি শাবানা ও ওয়াহিদ সাদিক গণসংযোগে কেশবপুর আসেন। তাদের কঠোর পুলিশি নিরাপত্তা দেয়া হয়।

  • সর্বশেষ