সালেহ্ বিপ্লব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকীতে স্কুল, দেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা করবে হাই-ফাইভ। গতকাল সকালে ঘন্টাব্যাপী দু’টি সেশনে এই কর্মশালায় রোটারী স্কুলের ৪৫ জন ছিন্নমূল শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনা করেন হাই-ফাইভের পরিচালক (পরিকল্পনা) রোকশানা সাজ্জাদ।
উত্তরা রোটারী স্কুল পরিচালনা কমিটির চেয়ারপার্সন হাসিনা আক্তার ডলির সঞ্চালনায় কর্মশালার প্ল্যানারী সেশনে শিশু-কিশোরদের ব্যক্তিগত নিরাপত্তায় ভাল স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করেন হাই-ফাইভ পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন সাবরিনা খান। হেলথ এন্ড হাইজিন এবং বয়োঃসন্ধিকালিন স্বাস্থ্য সচেতনতা ও পরিচর্যা বিষয়েশিশু-কিশোরদের পরামর্শ দেন বিশেষায়িত প্রশিক্ষক তানজুম আরা পল্লী।
এ সময় হাই-ফাইভ পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা, পরিচালক (অর্থ) এ্যানি রিয়াজ, পরিচালক (অপারেশন্স) নাজনীন শাওন, পরিচালক (জনসংযোগ) শেখ মোঃ আরীফ, রোটারী ক্লাব উত্তরার প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সেক্রেটারী রোটারিয়ান সোয়েব, আইপিপি প্রেসিডেন্ট-ক্যাপ্টেন মতিন, নেক্সট প্রেসিডেন্ট ও সংবাদ সংস্থা এপি’র ব্যুরো প্রধান জুলহাস আলম, সদস্য অর্পিতা রায়, সালমা ও কালিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।