শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপিতে বসুন্ধরা নামে আরেকটি থানা হচ্ছে

ইসমাঈল ইমু : পুলিশ সূত্র জানায়, শিগগিরই এ থানার কার্যক্রম চালু হবে। বসুন্ধরা কর্তৃপক্ষের নিজস্ব এক একর পরিমাণ জমিতে তাদের অর্থায়নে ৪র্থতলা থানা কমপ্লেক্স নির্মিত হচ্ছে। জনবল পদায়নের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হচ্ছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বারিধারা, ভাটারা ও খিলক্ষেতের কিছু অংশ ও ৩শ’ ফিট পূর্বাচল এবং কাঞ্চন ব্রিজের পাশের এলাকার অংশ নিয়ে বসুন্ধরা থানার এরিয়া নির্ধারণ হচ্ছে। বসুন্ধরা থানা গুলশান জোনের ৭ নম্বর এবং ঢাকা মহানগরের ৫১ নম্বর থানা ভবন নির্মিত হচ্ছে। অভিজাত এলাকায় স্থাপিত বসুন্ধরা থানাটি হবে অত্যাধুনিক। আগামী ২৬ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী এই থানার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে পুলিশের।

এ থানার জন্য প্রাথমিক পর্যায়ে জনবলের মধ্যে থাকছে ৩ জন পরিদর্শক (ওসি, পরিদর্শক তদন্ত ও অপারেশন), এসআই, এমসআই, কনস্টেবল, হাবিলদার, ওয়ারলেস অপারেটরসহ অনেকেকে। রাজধানীতে আগে অন্তত ১০ বছর কাজ করেছেন এমন দক্ষ পুলিশ অফিসারদের বসুন্ধরা থানায় পদায়ন করতে যাচ্ছে পুলিশ সদর দফতর। যাতে শুরুতেই যেন হোচট খেতে না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়