শিরোনাম
◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তাদের বোকা বানাচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীরা

বাংলাদেশ প্রতিদিন : করোনা ভাইরাসের কারণে চীন থেকে আমদানি করতে পারছে না এমন অজুহাতে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। অথচ চীন থেকে দেশে পেঁয়াজ আমদানি হয় খুবই সামান্য পরিমাণে। মূলত করোনা ভাইরাসের নাম দিয়ে ব্যবসায়ীরা ভোক্তাদের বোকা বানাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন আমাদের সময়কে বলেন, আমদানিকারকরা করোনা ভাইরাসের অজুহাত দেখাচ্ছেন। কিন্তু খাদ্যপণ্য আমদানিতে কোনো নিষেধজ্ঞা নেই। ব্যবসায়ীরা আমদানিও বন্ধ করেননি। আর চীন থেকে পেঁয়াজ আমদানি হয় খুবই সামান্য। মূলত ব্যবসায়ীরা বাড়তি মুনাফার জন্য সবসময় অজুহাত খোঁজেন। করোনা ভাইরাসও তেমন একটি অজুহাত।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত চার মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ৫৮ হাজার ২৭৪ টন। এই সময়ে চীন থেকে পেঁয়াজ আমদানি হয়েছে মাত্র ১৫ হাজার ২২৮ টন। অবশিষ্ট পেঁয়াজ বিশ্বের সাত দেশ থেকে আমদানি করা হয়। ওই দেশগুলো হলো- তুরস্ক, মিসর, মিয়ানমার, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। ব্যবসায়ীরা ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দেশ থেকে নতুনভাবে পেঁয়াজ আমদানি করার জন্য আমদানি অনুমতিপত্র (এলসি) নিয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২ টন। এর মধ্যে চীন থেকে পেঁয়াজ আমদানির জন্য কোনো এলসি খোলা হয়নি।

উল্লিখিত চার মাসে মিয়ানমার থেকে এক হাজার ২৮ টন, মিসর থেকে ১৩ হাজার ৪১ টন, তুরস্ক থেকে ১৭ হাজার ৮৪০ টন, পাকিস্তান থেকে ৮ হাজার ৩৯ টন, সংযুক্ত আবর আমিরাত থেকে ৯৪৯ টন, শ্রীলংকা থেকে ৬৩৩ টন ও নেদারল্যান্ডস থেকে ১ হাজার ৫৩৬ টন পেঁয়াজ আমদানি হয়। দেখা যায়, চীন থেকে আমদানি করা পেঁয়াজ মোট আমদানির মাত্র ২৬ শতাংশ। এর মধ্যে দেশীয় পেঁয়াজও পর্যাপ্ত বাজারে এসেছে।

 

  • সর্বশেষ