শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানকে আফগানিস্তানে সহিংসতা কমানোর সুস্পষ্ট প্রমাণ দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইয়াসিন আরাফাত : সোমবার উজবেকিস্তানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে তালেবানকে সহিংসতা কমানোর সুস্পষ্ট প্রমাণ দিতে হবে। চুক্তি সাক্ষরিত হলে তা শান্তি আলোচনার দিকে এগিয়ে যাবে এবং দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে। ভয়েস অব আমেরিকা

পম্পেও বলেন, আমরা একটি শান্তি ও পুনর্মিলনের পরিকল্পনা নিয়ে কাজ করছি। এর আগে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু তারা চুক্তির কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে। কারণ তালেবান শান্তি প্রতিষ্ঠায় তাদের সদিচ্ছা প্রমাণে ব্যর্থ হয়েছে।

এমন সময়ে মাইক পম্পেও এসব কথা বললেন যার মাত্র দুই দিন আগেই যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জাল্মে খলিলজাদ কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তালেবানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানান খলিলজাদ। তবে সহিংসতার মাত্রা কমিয়ে তালেবানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাল্মে খলিলজাদ।

 

  • সর্বশেষ