শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনভর কাজ, তারপরও ৫ ঘণ্টা পড়াশোনা, আইএএস অফিসার হতে কর্নাটকের বাস কনডাক্টর মধুর লড়াই

রাশিদ রিয়াজ : এই গল্প মধু এনসির। ‘‌ইকবাল’‌–এর ইকবাল বা ‘‌জো জিতা ওয়হি সিকন্দর’–এর সঞ্জু‌র গল্প নয়। যে গল্পগুলো কেবলমাত্র ছবিতেই দেখেছি, তা এবার বাস্তবে, বেঙ্গালুরুর মাটিতে। এক সরকারি বাসের কনডাক্টর তিনি। বয়স ২৯। ভোর চারটে থেকে পড়াশোনা করতে বসেন। তারপর কাজে বেরোন। আট ঘণ্টা ধরে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাওয়া আসা করেন। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বড্ড ঘুম পায় তাঁর। কিন্তু ঘুমানোর সময় নেই।

ঘুমিয়ে পড়লে তাঁর স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে। সত্যি হবে না। তাই বাড়ি ফিরেও তিনি বই নিয়ে বসেন। দিনে মাত্র পাঁচ ঘণ্টায় অঙ্ক, বিজ্ঞান, এথিক্স, রাষ্ট্রবিজ্ঞান আত্মস্থ করেছেন। আর তাঁর এই অক্লান্ত পরিশ্রমে আজ রং ধরেছে। সিভিল সার্ভিসের মূল পরীক্ষায় পাশ করেছেন তিনি। এরপর?‌

২৫ মার্চ ইন্টারভিউয়ে যদি পাশ করে যান তাহলে সরকারের উচ্চ পদে তাঁর চাকরি বাঁধা। তাঁর পরিবারে কেউ পড়াশোনা পর্যন্ত করেননি। একমাত্র মধুই স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তারপর পরিবারে অভাব অনটনের কারণে এই কনডাক্টরের চাকরি। কিন্তু তা বলে হাল ছাড়েননি তিনি। কঠোর পরিশ্রম করে আজ তিনি এই জায়গায় পৌঁছলেন। সারা ভারত আজ তাঁর জন্য প্রার্থনা করছে যেন তিনি ইন্টারভিউটাও পাশ করে যান। ‌‌

  • সর্বশেষ
  • জনপ্রিয়