শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শুভ বিদায় বলতে চাই না, আমাদের আবারও দেখা হোক’, স্লোগান দিয়ে ব্রেক্সিটের আগে ব্রিটিশ এমইপিদের বিদায় জানালো ইউরোপীয় পার্লামেন্ট

আসিফুজ্জামান পৃথিল : ৩১ জানুয়ারি গ্রিনিচ মান সময় রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাবে যুক্তরাজ্য। দেশটিকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করলো ইউরোপীয় পার্লামেন্ট। বিবিসি

বুধবার যুক্তরাজ্য-ইইউ বিচ্ছেদ চুক্তি নিয়ে বিতর্কের কথা ছিলো ৭৫১জন এমইপির। বিতর্কের পর তা পাস হয়ে যাবার কথা। এদিন অনেক এমইপিই আবেগঘন বক্তৃতা রেখেছেন। কেঁদেও ফেলেছেন কেউকেউ।

মঙ্গলবার শেষ বারের মতো সদস্য রাষ্ট্রগুলোর সাধারণ অধিবেশনে যোগ দেয় যুক্তরাজ্য। দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করেন কেবিনেট মন্ত্রী ক্রিস পিনশার।

ইউরোপীয় পার্লামেন্টে এই চুক্তি পাস হয়ে গেলে কার্যত ব্রেক্সিটের জন্য আর কোনও বাঁধা থাকবে না। ৪৭ বছর যুক্তরাজ্য ইইউ এর সদস্য ছিলো। বর্তমানে ইইউ পার্লামেন্টে দেশটির ৭৩জন প্রতিনিধি আছেন। তারা পার্লামেন্ট চেম্বারে প্রবেশ করলেই বড় পর্দায় ভেসে উঠে বিদায় সম্ভাষণ।

গ্রিনিচ মান সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবার কথা ছিলো ভোটাভুটি। এরপরই ব্রিটিশ এমইপিদের বিদায় সম্বর্ধনা দেবেন ইউরোপীয় এমইপিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়