শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই, যে-ই নির্বাচিত হোক জনগণ মেনে নিবে, বললেন ইশরাকের মা

শিমুল মাহমুদ: বুধবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছেলে ইশরাক হোসেনের জন্য প্রচারণায় নামেন ঢাকা সিটি করর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিনী ইশমত আরা। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন আমার ছেলে। সে যেন তার বাবার আদর্শে চলতে পারে এটাই প্রত্যাশা করি।

রাজধানীর নিউমার্কেট, নিউসুপার মার্কেট, গাউসিয়া সুপার মার্কেট হয়ে এ্যালিফেন রোড, বাটা সিগনাল দিয়ে হাতিরপুল বাজার পর্যন্ত গণসংযোগ করেন। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ছেলের সফলতার জন্য সকলের কাছে দোয়া ও ভোট চান ইশরাক হোসেনের মা।

গণসংযোগে অংশ নিয়ে নেতাকর্মীরা ও সমর্থকেরা এ সময় খালেদা জিয়ার সালাম নিন- ধানের শীষে ভোট দিন, ধানের শীষে দিলে ভোট- শান্তি পাবে দেশের লোক, মাগো তোমায় একটি ভোটে- খালেদা জিয়া মুক্তি পাবে’ শ্লোগান দিতে দেখা যায়।

প্রচারণায় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ইশরাকের মামা, মামি, ফুফু, চাচি এবং ১৮ নং ওয়ার্ডর কাউন্সিলর প্রার্থী, নিউমার্কেট থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ