শিরোনাম
◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালের মূল্য সহনীয় রাখতে বিশেষ মনিটরিং টিম গঠনের পাশাপাশি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সরকার, কঠোর ব্যবস্থার নির্দেশনা

আনিস তপন : বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের উদর্ধতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। কারসাজির মাধ্যমে কেউ যাতে চালের মূল্যবৃদ্ধি করতে না পারে এ জন্য এই পদক্ষেপ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য রাখতে হবে। কোনো ক্রমেই যেন মিল মালিক এবং ব্যবসায়ীরা বাড়তি সুবিধা না নিতে পারে। একদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পান, অন্যদিকে ভোক্তারাও যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। মন্ত্রী চালের বাজার অস্থিতিশীল করতে কেউ যদি কারসাজির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেন।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শামীম হাসান এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ এর স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বাজার মনিটরিং টিম গঠন করার বিষয়টি জানানো হয়। খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ, নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বার্থে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের অধীনে মোট ৭টি বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে।

চালের বাজারদরে ঊর্ধ্বগতি প্রবণতা রোধে ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকির জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ৪টি এবং খাদ্য অধিদপ্তরের অধীনে ৩টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে বাজারদর সংগ্রহ করে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকি করে বাজারদর সংগ্রহপূর্বক প্রতিবেদন দাখিল, বাজার পরিদর্শনে দিনের বাজারদর ও আগের দুই দিনের বাজারদর সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত এবং বাজারে চাল ও আটার বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের তথ্য সংগ্রহ। বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা কমিটিগুলো প্রতিদিন বাজার মনিটরিং করবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন কমিটি-১ এর নেতৃত্বে রয়েছেন যুগ্ম সচিব মোছা. কামার জাহান, কমিটি-২ এর নেতৃত্বে আছেন উপ সচিব রায়না আহমদ, কমিটি-৩ এর নেতৃত্বে আছেন উপ সচিব মো. শামীম হাসান এবং খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব মোছা. তাহমিনা খানমের নেতৃত্বে কমিটি-৪ গঠন করা হয়েছে। অন্যদিকে খাদ্য অধিদপ্তরের আওতাধীন কমিটি-১ এর নেতৃত্বে আছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রেজা মোহাম্মদ মহসিন, কমিটি-২ এর নেতৃত্বে আছেন সিনিয়র ইন্সট্রাক্টর নকীব সাদ সাইফুল ইসলাম এবং কমিটি-৩ এর নেতৃত্বে আছে অতিরিক্ত পরিচালক মো. আমজাদ হোসেন। প্রত্যেক কমিটিতে দুই জন করে সদস্য রয়েছেন। প্রতিটি কমিটিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিয়মিত বাজার পরিবীক্ষণ করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে দাখিলের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর ২০১৯ তারিখে চালের মূল্য সহনীয় রাখতে একটি কন্ট্রোল রুম এবং বিশেষ মনিটরিং টিম গঠন করেছিলো সরকার। যা বর্তমানেও খোলা রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে যে কেউ উল্লিখিত কন্ট্রোলরুমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ কেন্দ্রের ফোন নং ০২-৯৫৪০০২৭ এবং ০১৬৪২৯৬৭৭২৭।

  • সর্বশেষ