শিরোনাম
◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে অ্যাখ্যা দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং

নিউজ ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গতকাল মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হলে বিশ্ব স্বাস্থ্য বিভাগের (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস অ্যাধানমের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

নতুন করোনাভাইরাস থেকে বিদেশি ও চীনা নাগরিকদের কীভাবে সুরক্ষা দেয়া যায় তা নিয়ে আলোচনায় বসেছিলেন ডব্লিউএইচও-এর প্রধান ও শি চিনপিং।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে আলোচনার সময় শি চিনপিং বলেন, ‘নতুন করোনাভাইরাস একটি শয়তান এবং এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চীন।’

‘আমরা শয়তানকে আড়ালে থাকতে দিতে পারি না’ বলেও মন্তব্য করেন তিনি।

চীনের এই সংকটের সময় উব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিচক্ষণতার সঙ্গে সার্বিক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনের এ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করা হয়েছে। একে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকি হিসেবেও ঘোষণা করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে। এ ছাড়া আরো ২ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চীনা নববর্ষের চলমান ছুটি আরো তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

  • সর্বশেষ